⚖️ জিডি (সাধারণ ডায়রী) করার আবেদন এর নমুনা

  • Author: Siam Al Mahmud
  • Published: 1 year ago
  • Category: আইনি পরামর্শ (Law Advice)
জিডি (সাধারণ ডায়রী) করার আবেদন এর নমুনা

জিডি (সাধারণ ডায়রী) করার আবেদন এর নমুনা নিম্নরূপ


বরাবর,

অফিসার ইনচার্জ
লালমনিরহাট থানা, লালমনিরহাট।

বিষয়:- জিডি (সাধারণ ডায়রী) করার আবেদন।

জনাব,

বিনীত নিবেদন এই যে, আমি মো: আব্দুল কুদ্দুস (৩৫), এনআইডি নং————পিতা মো: আব্দুল জলিল, সাং-ভাত্রী, পোস্ট, থানা ও জেলা লালমনিরহাট থানায় হাজির হয়ে লিখিতভাবে আবেদন করতেছি যে, গত ১০ এপ্রিল ২০২৩ খ্রি: বিকাল অনুমান ০৩:৩৫ ঘটিকার সময় আমি নিজ বাড়ী হতে মিশন মোড় যাওয়ার পথে বিডিআরগেট নামক স্থানে আমার পকেটে থাকা একটি নোকিয়া মোবাইল সেট যার আইএমইআই নং——-সিম নং———— মডেল নং——-মুল্য ১০,০০০/- টাকা হারিয়ে যায়। অনেক খোজাখুজি করে কোথাও না পাওয়ায় বিষয়টি জিডি (সাধারণ ডায়রী) করে রাখা একান্ত প্রয়োজন।

অতএব, জনাবের নিকট বিনীত নিবেদন উল্লিখিত বিষয়ে জিডি (সাধারণ ডায়রী) করে আইনগত ব্যবস্থা গ্রহন করতে আপনার মর্জি হয়।

নিবেদক
মো: আব্দুল কুদ্দুস
তারিখ-


তথ্যসূত্র-
মোঃ সিরাজুল ইসলাম
(পুলিশ পরিদর্শক)